সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

র‌্যাবের অভিযানে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আবু রায়হানকে (২৮) মেহেরপুর থেকে গ্রেপ্তার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। রোববার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার (২ ডিসেম্বর) রাতে মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগীর চাচাতো ভাই হওয়ার সুবাদে আসামি রায়হান প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি একাধিকবার তাকে ধর্ষণ করে। সবশেষ গত ৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে বিয়ের চাপ দিলে আসামি ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। ঘটনার পরই আসামি রায়হান আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড় থেকে রায়হানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আরোও অন্যান্য খবর
Paris