৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী-২ আসনে আ’লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি
রাজশাহী-২ আসনে আ’লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল গতকাল বৃহষ্পতিবার বেলা ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এঁর হাতে মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, আরিফুল হক কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, এ্যাড. শামীমা আখতারী, বাদশা শেখ, জয়নাল আবেদীন চাঁদ, মোখলেশুর রহমান কচি, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ইপফাৎ আরা কামাল, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ খান, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন