২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সৌদি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, প্লেনে আগুন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
সৌদি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, প্লেনে আগুন
বিজ্ঞাপন

এফএনএস : সৌদি আরবের আভা বিমানবন্দরে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। হামলার এ ঘটনায় একটি বেসামরিক প্লেনে আগুন লেগেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গত বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-একবারিয়া দেশটির সামরিক জোটের বক্তব্য তুলে ধরে জানিয়েছে, সৌদির আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ারা হামলা চালিয়েছে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানিয়েছে, হামলার ঘটনায় একটি বেসামরিক প্লেনে আগুন লেগেছে, তবে এখন তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হামলার ঘটনায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দায়ও স্বীকার করে নিয়েছেন। হামলাকারীদের মুখপাত্র ইয়েহিয়া সারেই এ বিষয়ে জানিয়েছেন, তারা চারটি বিস্ফোরকযুক্ত ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে সৌদির বিমানবন্দরে। মুখপাত্র ইয়েহিয়া আরও জানিয়েছেন, আমাদের দেশে তাদের অব্যাহত বোমাবর্ষণ এবং তাদের বর্বরতার প্রতিবাদে আজকের এই হামলা। তবে হুথির মুখপাত্র জানিয়েছেন তারা সৌদির এ বিমানবন্দরকে বেসামরিক নয় বরং সামরিক স্থাপনা বলে মনে করে থাকেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন