বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতেগাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি মো: মারুফ হোসেন (২২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ার মো: আ: সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, (২৬ নভেম্বর দিবাগত) রাত পৌনে ১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নুরন্নবী হোসেন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় এক ব্যক্তি গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি মারুফ হোসেনকে ৫০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে উক্ত গাঁজা ও ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিল। আসামি দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মাদকের মামলা আছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris