সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

হরিয়ানে আরএমপি ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক

Paris
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আসামিরা হলেন মো: আনোয়ার হোসেন বাবু (৫০), মো: জহুরুল ইসলাম (৪০), মো: শহিদুল ইসলাম (৩৫), মো: রাসেল (৪২) ও মো: সান্নান আলী (৩০)। আনোয়ার হোসেন বাবু ও জহুরুল ইসলাম রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে, শহিদুল ইসলাম একই থানার সুচারণ পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজ মীরের ছেলে, রাসেল পবা থানার গোবিন্দপুরের মৃত লুৎফর রহমানের ছেলে ও সান্নান আলী বেলপুকুর থানার উত্তর কাজির পাড়ার মৃত লালচানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাত পৌনে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম ও তাঁর টিম রাজশাহী মহানগর এলাকায় অভিযান পরিচালনা করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগোল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে। সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯ টার দিকে কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris