সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ গ্রেপ্তার এক

Paris
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী থেকে ২ কেজি হেরোইনসহ র্শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। ২৪ নভেম্বর রাত সাড়ে ৪ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি হেরোইনসহ আব্দুল হালিম @ ডালিম (২৫) কে গ্রেপ্তার করে র‌্যাব। ডালিম গোদাগাড়ী চরআষাড়িয়াদহ দিয়াড়মানিকচক এলাকার সুরত আলীর ছেলে। শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান র‌্যাব।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, গোদাগাড়ী চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫) বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পার হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী ডালিমের বাড়ীতে চতুরদিক ঘেরাও কারে। এসময় ২ জন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টাকরলে র‌্যাবের টিম ডালিমকে হাতে নাতে অটক করে এবং অপর ১ জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ডালিমের বসতবাড়ী তল্লাশীকরে ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামী জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল র্দীঘদিন যাবত এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়ীতে মজুদ রেখেছিল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব।


আরোও অন্যান্য খবর
Paris