বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

চারঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ চারঘাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। গত সোমবার দুপুর আড়াই দিকে চারঘাট থানার রাওথা গ্রাম থেকে মাদক উদ্ধার ও তাকে আটক করা হয়। আটক মাদক কারবারীর নাম মিন্টু বাশার (৩৬)। তিনি চারঘাট থানার রাওথা গ্রামের আমজাদ হোসেনের পুত্র।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল দুপুরে চারঘাট বাজার ও তার আশপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। ডিবির এ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার রাওথা গ্রামস্থ মিন্টু বাশারের বাড়ির আশপাশে কয়েকজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের ওই দল সঙ্গীয় ফোর্সসহ দুপুর পৌনে তিনটার দিকে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিন্টু বাশারকে আটক করে তার দেহ তল্লাশি হলে তার হাতে থাকা ব্যাগ হতে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আটক মিন্টু বাশার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার নামে চারঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটক মিন্টুকে চারথাট থানায় সোপর্দ কওে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এমটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 


আরোও অন্যান্য খবর
Paris