সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে জামায়া’র মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ, ৬ জন আটক

Paris
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন রোববার রাজশাহীতে ঝটিকা মিছিল করে হাত বোমার বিস্ফোরণ ঘটনানো হয়েছে। অবরোধের সমর্থনে সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী নগরের সিটিহাট এলাকা ঝটিকা মিছিল, হাত বোমার বিস্ফোরণ ও পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে পুলিশ ছয়জনকে আটক করে। ুলিশের ভাষ্য, আটক ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী, তবে প্রাথমিকভাবে তাদের দলের পদবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছেন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন, নগরের দামকুড়া থানাধীন চর মাঝারদিয়াড় এলাকার আবদুল আউয়াল, নগরের বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, নগরের বখতিয়ারাবাদ এলাকার আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরের মথরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম।

নগরের রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, সিটিহাট এলাকার পাশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল করেছেন। সেখানে হাত বোমার বিস্ফোরণও ঘটিয়েছেন তারা। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। একটি বিস্ফোরিত হাত বোমার খোসাও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris