সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দায় বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

 

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়েজ উদ্দিন (৫০), লতিফুর রহমান (৫০), ময়নুল ইসলাম (৪০), আইজুল হক (৩৮), আব্দুল মান্নান (৪৬) জিয়াউর রহমান (৪০), সেকেন্দার আলী (৫৮) ও সাইফুদৌলা বাবু (৩৮)। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্বে আছেন। অন্যদিকে সাইফুদৌলা বাবু  পরানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। একই অভিযানে জামায়াতের কর্মী লালবর রহমান (৩৫), আবুল হোসেন সরদার (৬৩), আব্দুল মান্নান প্রামাণিক (৪৩), এহসান হক মাসুম (৩৭), আব্দুল জব্বারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris