সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীতে ১২ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

Paris
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মৃদুল ইসলাম (২৩), মো: মেহেদী হাসান অন্তর (২৭) ও মোসা:  পিংকি (২৪)। মৃদুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ার মো: মইফুল ইসলামের ছেলে, মেহেদী হাসান অন্তর একই এলাকার মো: শহিদুল ইসলামের ছেলে ও পিংকি মৃত সাজ্জাদের  মেয়ে। তারা সকলেই বর্তমানে আলীগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় চার ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাতেই রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: মৃদুল ও মেহেদী হাসান অন্তরকে গ্রেফতার করতে পারলেও আসামি জীবন ও প্রিয়াংকা তাদের হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার হয়। পরবর্তীতে ২৭ অক্টোবর সকাল ১১ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: মসলেম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক আসামি প্রিয়াংকাকে লক্ষীপুর আইডি বাগান পাড়ার বাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris