সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বাঘায় বাবাকে না পেয়ে ছেলেকে অপহরণ যাবজ্জীবনসহ দুইজনের ১৪ বছর কারাদণ্ড

Paris
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

এফএনএস

রাজশাহীর বাঘা থানায় দায়ের করা শিশু অপহরণ মামলায় পৃথক ধারায় একজনকে যাবজ্জীবনসহ দুই আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর দুই আসামি খালাস পেয়েছেন। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর মণ্ডলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে রাজিবুল ইসলাম (২৮) ও একই উপজেলার গোবিন্দপুর এলাকার কামরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৩)। আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত চারঘাটের মিজানুর রহমানকে অপহরণ ও মুক্তিপণ আদায়ে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং রাজিবুল ইসলামকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি জানান, মামলার বাদী মো. আজাদের কাছে মুরগি বিক্রির ১ লাখ ১৭ হাজার টাকা পাওনা ছিল আসামি পাইকারী মুরগি ব্যবসায়ী মিজানুর রহমানের। ২০১৯ সালের ১৬ মে টাকা আদায় করতে গিয়ে বাঘা বাজারে আজাদকে না পেয়ে তার ১১ বছর বয়সী শিশু সন্তান সুইটকে অপহরণ করেন মিজানুর। পরে আজাদের স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করেন তিনি। এতে আজাদ বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে। শুনানি, সাক্ষ্য ও জেরা শেষে আদালত চার আসামির মধ্যে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পৃথক দুটি ধারায় মিজানুর রহমানকে যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও রাজিবুল ইসলামকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাকি দুই আসামিকে খালাস প্রদান করা হয়। রায় ঘোষণাকালে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি।

 


আরোও অন্যান্য খবর
Paris