বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেফতার

Paris
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া ও বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকাসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি মোসা: কলি আক্তার (৩৫) রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়ার মো: আরেফিন ইসলাম সঞ্জুর স্ত্রী। সে বর্তমানে বালিয়াপুকুর বড়বটতলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।  উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কলি আক্তারকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে  ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির তথ্যমতে ডিবি পুলিশ ঐ দিন সন্ধ্যা ৬:১৫ টায় আসামির বর্তমান ঠিকানা বালিয়া পুকুর বড়বটতলায় ভাড়া বাসা তল্লাশি করে আরও ৪ হাজার পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ তার স্বামী পলাতক আসামি মোঃ আরেফিন ইসলাম সঞ্জুর সহযোগিতায় ইয়াবা রাজশাহী’র শেফালী, সাজু, মুরগী রানাসহ অনেকের কাছে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মাম লা রুজু করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris