সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীতে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার ৩ জন গ্রেফতার

Paris
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো মো: শরিয়ত (২৬), মো: বাবুল ইসলাম বাবু (৩০) ও মো: কামাল হোসেন (৪১)। শরিয়ত নওগাঁ জেলার মান্দা থানার কটকতৌল গ্রামের মো: আতাউর রহমানের ছেলে, বাবুল ইসলাম একই এলাকার মো: বজের আলীর ছেলে ও মো: কামাল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সরমোংলা গ্রামের মো:ইয়ার আলীর ছেলে।

পুলিশসূত্রে জানা যায়, ২০ অক্টোবর সকাল ৮:১৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার মুধুসূদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: শরিয়ত ও মো: বাবুলকে গ্রেফতার করে। এসময় আসামিদের কাছে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। এর আগে পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মো: শরিফুর রহমান ও তার টিম ভোর ৫:৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কর্ণহার থানার সরমোংলা কুমড়া পুকুর এলাকা হতে আসামি মো: কামালকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র পবা থানা ও কর্ণহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris