বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

কেশরহাট পৌর কাউন্সিলের বিরুদ্ধে হাটের জায়গা দখলের অভিযোগ

Paris
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

এফএনএস

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে সরকারি জায়গায় অবস্থিত শেড দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌর দুই কাউন্সিলের বিরুদ্ধে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সময় সরেজমিনে গিয়ে ইট দিয়ে অবৈধভাবে শেডের জায়গায় দখল করে দোকানঘর নির্মাণ কাজ করতে দেখা যায়। কেশহরহাট বাজারের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ প্রায় ৩০ বছর আগে কেশরহাট বাজারে জনসাধারণের সুবিধার জন্য টিনের ছাউনি দিয়ে সরাসরি ভাবে পাশাপাশি ছয়টি শেড নির্মাণ করা হয়। প্রতি সপ্তাহে শনিবার ও বধবার হাট বারে ওই সকল শেড গুলোতে সাধারণ ব্যবসায়ীরা অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে কেশরহাট পৌরসভার নাম ভাঙ্গিয়ে বর্তমান দুইজন পৌর কাউন্সিলর আবদুস সাত্তার ও হাফিজুর রহমান বকুল একটি শেড দখল করে শুক্রবার সকাল থেকে অবৈধভাবে ইট দিয়ে দোকানঘর নির্মাণ করতে থাকে। বিষয়টি হাটের ব্যবসায়ীরা জানতে পাওয়ায় পর প্রতিবাদ করতে থাকলে তারা তাদের কথায় কোনো কর্ণপাত না করে ইচ্ছামত নির্মাণ কাজ চালিয়ে যান। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি কেশরহাট পৌর কতৃপক্ষ ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার কেশরহাট ভূমি অফিসের লোক পাঠিয়ে নির্মাণ কাজটি বন্ধ করে দেন। কেশরহাট পৌরসভার অভিযুক্ত দুই পৌর কাউন্সিলর আবদুস সাত্তার ও হাফিজুর রহমান বকুল বলেন, পৌরসভার সিধান্তক্রমেই শেডে দোকানঘর নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু বিভিন্ন সমস্যার জন্য নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। এ বিষয়ে কেশরহাট পৌরসভার মেয়র মো. শহিদুজ্জামান শহীদের সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, খবর পাওয়ার পর লোক পাঠিয়ে অবৈধ নির্মাণ কাজটি বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris