সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নগরীতে ১৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

Paris
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান  গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: আরিফ হোসেন (২৮) ও মো: ছানাউল্লাহ (২১)। আরিফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হাতিবান্দা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে ও ছানাউল্লাহ বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিস্টানপাড়ার মো: আওয়ালের ছেলে।

নগর পুলিশ জানায়, গত বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরিফ হোসেন ও মো: ছানাউল্লাহকে গ্রেফতার করে। অপর আসামি জীবন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ও পলাতক আসামির ফেলে যাওয়া বস্তা থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris