সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীতে বিদেশী অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি)। গ্রেফতারকৃত মো: নাফিউ মল্লিক অয়ন (২৮) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী থান্ডারপাড়ার মো: আবু নইম মল্লিকের ছেলে।

পুলিশসূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ৮:৪৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় এক ব্যক্তি তার দোকানে বিদেশী অস্ত্র ও গুলি বিক্রয়ের জন্য রেখেছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: নাফিউ মল্লিক অয়নকে তার দোকান হতে একটি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সোহেল রানা নামের এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ হতে অস্ত্র ও ১ রাউন্ড গুলি ক্রয় করে তার কাছে রেখেছিলো বিক্রির জন্য। জিজ্ঞাসাবাদের আরও জানায়, আসামি নাফিউ মল্লিক ও সোহেল দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris