সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

নিষেধাজ্ঞার পরেও রাজশাহী নগরীতে চলছে পুকুর ভরাট

Paris
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা বল্লভগঞ্জ বিহারি পাড়ার একটি পুকুর ভরাট করছেন দখলদাররা। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় পুকুর কিংবা ছোট বড় ডোবা ভরাটের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও থেমে নেয় দখলদারদের দৌরাত্ম। একেক করে রাজশাহী নগরীর এই যাবৎ ১০০টির উপরে পুকুর ভরাট হয়েছে। কোনো রকম বন্ধ হচ্ছেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে না দেখার ভান করছেন। অথচ, এই সাগরপাড়া বল্লভগঞ্জ এই পুকুরে পুকুরটি ১৯৫৪ সালে করা হয়েছিলো। আগে পুকুরের চারপাশে মানুষরা সাংসারিক কাজের পাশাপাশি গোসলও করতেন। এখন আর দেখে বোঝার উপায় নেয় চারদিকে এভাবেই টিন দিয়ে ঘিরে ফেলে রাতের আধাঁরে এমনকি দিনের বেলাও ভরাটের কাজ করছেন। এই বিষয়ে রাবির সাবেক উপাচার্য পানি ও পরিবেশ বিশেষজ্ঞ, চৌধুরী সাওয়ার জাহান বলেন, নগরায়নের ফলে মানুষের সংখ্যা বাড়ছে তাই স্বাভাবিক ভাবেই ভূমির দরকার পড়ছে। রাসিকের যে পরিকল্পনা যে অঙ্গিকার আছে তা বাস্তবায়নের জন্য এসব রোধে আইন প্রয়োগ করতে হবে। যেকোনো নগরীতে যেটুকুর মানুষ বসবাস করে তার সাথে বসবাসযোগ্য বাড়িঘর যে পরিমাণ জলাধার পরিবেশ থাকা দরকার তা হারিয়ে গেলে পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে যায়। যেসব সংগঠন এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিবেশের ক্ষতির জন্য তারা দায়ী থাকবে।
রাসিক, আরডিএ সুস্থ নগরীর গড়ার জন্য যে রেশিওগুলো যেমন সবুজ গাছপালা, জলাধার আছে তা সামলাতে হবে। নইলে পরিবেশ ক্ষতির মধ্যে পরবে। নগরীর জলাধার হারিয়ে গেলে ভারসাম্য হারাবে। আর সুস্থ নগরী গড়ে তুলতে হলে এখন থেকেই পুকুরগুলো ভরাট বন্ধ করতে হবে। তা না হলে পরে চরম বিপাকের মধ্যে পরতে হবে রাজশাহী নগরবাসীকে।


আরোও অন্যান্য খবর
Paris