সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনার দায়ে চার জন গ্রেফতার

Paris
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে প্রতরণাকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তাররা হলেন- অশোক কুমার ঘোষ (৩৬), শফিকুল ইসলাম (৩৫), অনি কুমার রজক (৩৪) ও আবদুস সালাম মোল্লা লিটন (৩৪)। গত শনিবার রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এটিইউ’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, গ্রেপ্তার চারজন ও তাদের সহযোগীরা বেট৩৬৫, বেটবাজ, ফেয়ার এক্সেঞ্জ৯, ড্রিমজ৪৪৪.কম, স্কাইফেয়ার২৪৭ সহ আরো কিছু সাইট ব্যবহার করে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ও ব্যাংক অ্যাকাউন্টে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তার আবদুস সালাম মোল্লা লিটন জুয়া পরিচালনায় সুপার এজেন্ট হিসেবে বিভিন্ন অ্যাপের আইডি এবং ডলার প্রদান করে প্রতিমাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত একমাসে এই চক্রটি অর্ধ কোটিরও বেশি টাকার অবৈধ ই-ট্রানজেকশন করেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris