সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

তানোরের ধর্ষণ মামলার আসামী জনিকে ঢাকা থেকে গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

তানোর থেকে প্রতিনিধি

অবশেষে সেই ধর্ষক জনিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন বলে নিশ্চিত করেন  তানোর থানার ওসি আব্দুর রহিম। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে বিকেলে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। ধর্ষক জনির বাড়ী উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) শালবাড়ী গ্রামে। সে আলেক চানের পুত্র। জানা গেছে,  উপজেলার কলমা ইউপির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক স্কুল পড়ুয়া মেয়ে ও তার ভাই খাড়ির ধারে ঘাস কাটতে যায়। এসময় পার্শ্ববর্তী জমিতে কাজ করছিল জনি (২২) ও আলি (২০) নামের দুই বখাটে। তারা ওই মেয়েকে একা পেয়ে ভাইকে বেধে রাখে আলী। আর বোনকে জোরপূর্বক ধর্ষণ করে জনি। ওই মেয়ের ডাকচিৎকারে গ্রামের লোকজন উদ্ধার করে। এঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন ও ধর্ষণের শিকার মেয়েকে পুলিশ উদ্ধার করে  রামেক হাসপাতালে পরিক্ষার জন্য পাঠায়।

ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে ধর্ষক জনি ও সহযোগীতাকারী আলী পলাতক ছিল। অবশেষে রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হন ধর্ষক জনি। আর সহযোগী আলীকে গ্রেফতারে জোরালো অভিযান চলছে। আটককৃত আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে। প্রসঙ্গত,  গত শনিবার দুপুরের দিকে উপজেলার কলমা ইউপি এলাকায় ঘটে লোমহর্ষক ধর্ষণের ঘটনাটি। ওইদিন রাতে ধর্ষণের শিকার মেয়ের পিতা থানায় মামলা দায়ের করেন।

 


আরোও অন্যান্য খবর
Paris