সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী মহানগরীতে ৫ জুয়াড়ি গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার বড়পুকুড়িয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর কশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: বাবু (৪২), একই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে মো: জুয়েল রানা (৩৫), চারখোটার মোড়ের মো: চান শেখের ছেলে মো: রকি শেখ (৩০), পশ্চিম মোল্লাপাড়ার মৃত আক্কাশের ছেলে মো: শাহআলম (৪০) এবং দামকুড়া থানার পুরাতন মধুপুরের মৃত জারমানের ছেলে মো: পিয়ারুল ইসলাম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৪ সেপ্টেম্বর (১৩ সেপ্টেম্বর দিবাগত) রাত ১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ইউনিয়নের বড়পুকুড়িয়া বটতলা এলাকায় একটি তাবুর নিচে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বড়পুকুড়িয়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করতে পাললেও দুইজন কৌশলে পালিয়ে যায়। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করে।


আরোও অন্যান্য খবর
Paris