সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নওগাঁয় হত্যার ২৮ বছর পর আসামির যাবজ্জীবন

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

আককাস আলী, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় ২৮ বছর আগে মো. বারিক নামে একজনকে পূর্ব শত্রুতার জের ধরে চাইনিজ কুড়ালের কোপে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. ছাইদুর রহমান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, নওগাঁ বিচারক মো. মোঃ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- সারফুদ্দিন, ভুট্টু ও মাহতাব আলী।এ বিষয়ে বেঞ্চ সহকারী জাহাঙ্গীর আলম বলেন, রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ছাইদুর রহমান পত্নীতলা উপজেলার চন্ডিপুর গ্রামের পিতা-মৃত তমছের আলীর ছেলে। আদালত সূত্র জানায়, ১৯৯৫ সালের ২৫সেপ্টেম্বর নজিপুর রোড হয়ে জব্বার মন্ডলের খলিয়ানের দক্ষিণ পার্শ্বে রাস্তা কালভার্টের নিকট বারিককে পূর্বশত্রুতার জেরে মাথায় চাইনিজ কুড়ালের কোপে হত্যা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris