মিয়ানমারে স্বচ্ছ গণতন্ত্র ফিরানো হবে: সেনাপ্রধান
এফএনএস : স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের ক্ষমতাদখলকারী সেনা মিন অং হ্লাইং। সেনা অভ্যুত্থানের পর সোমবার সন্ধ্যায় প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন তিনি। এসময় তিনি জানান, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। স্বচ্ছ ও সুশৃঙ্খল গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের তারিখ ঘোষণা করেন নি তিনি।
এছাড়া নির্বাচন কমিশন সংস্কারের ঘোষণাও দেন মিন অং হ্লাইং। এদিকে, সোমবার মিয়ানমারের সাত শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মিয়ানমারের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ-সমাবেশের অধিকারের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
