২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সরকারপন্থি নতুন রাজনৈতিক জোট আসছে আজ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থনীতি
সরকারপন্থি নতুন রাজনৈতিক জোট আসছে আজ
বিজ্ঞাপন

এফএনএস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সরকাপন্থি নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ বুধবার। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এই জোটের ঘোষণা আসবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ কথা জানান ইসলামি গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান। অ্যাডভোকেট নুরুল ইসলাম খান জানান, অন্তত ১২-১৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই জোটের সব শরিক দলই মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত। জোটে প্রগতিশীল ও ইসলামি-সমমনা দলগুলোও থাকবে। সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের নেতৃত্বে গঠিত এই জোটের সম্ভাব্য শরিক দলগুলো হচ্ছে- ইসলামি গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ,বাংলাদেশ তরীকত ফ্রন্ট, ইসলামি লিবারেল পার্টি, গণআজাদী লীগ, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জনমত পার্টি ইত্যাদি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন