সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

Paris
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিভিন্ন মাদক ও ক্ষুরসহ কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং এর এক লিডারকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক গ্যাং লিডার হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়ার সনু’র ছেলে মোঃ রাহিমুল ইসলাম রাহিম (২৫) (মুলহোতা)। এসময় তার কাছ থেকে একটি ক্ষুর, হেরোইন, গাঁজা, কলকি, গ্যাসলাইটার উদ্ধার করা হয়। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১০ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে চাঁপাইনববাগঞ্জ সদর হাসপাতাল এর রজনীগন্ধা বিল্ডিং কোয়ার্টার এর সামনে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কিশোর গ্যাং গ্রুপের লিডার রাহিমুল ইসলাম রাহিম (২৫) (মুলহোতা) কে ক্ষুর, হেরোইন, গাঁজা, কলকি, গ্যাসলাইটারসহ গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য এবং গ্যাং লিডার। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়। এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীকে উল্লেখিত আলামত সহ আটক করা হয়। তার নামে পূর্বে একটি মামলা রয়েছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris