সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন মিলন

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বর্তমানে বিভিন্ন মামলায় রাজশাহী কারাগারে রয়েছেন। কারাগার থেকেই রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এই  মামলাটি ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারী রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা হয়। যার নম্বর হচ্ছে-১৫।

১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩,৪ ও ৬. এম জিআর নং-১০০/১৫ বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-১৩৭/১৬ মূলে এই মামলা হয়। মামলার অন্যান্য আসামী হলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি বোয়ালিয়া থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও রফিকুল ইসলাম সহ মোট ২০জন আসামী রয়েছে। এই মামলায় রোববার ছিলো স্বাক্ষীর দিন। স্বাক্ষীর সময়ে মামলার সকল আসামী কোর্টে হাজির ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris