সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নাটোরে ওসমান হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

নাটোরে ওসমান গণি হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ওসমান গণি ডাঙ্গাপাড়া চিলান গ্রামস্থ জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের সাইফুল ইসলামসহ ৫-৬ জন ধারালো অস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও বাশেঁর লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীর ওপর হামলা করেন। হামলাকারীরা তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে ভুক্তভোগীর হাত-পায়ের রগ কেটে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। পরে মৃত ওসমান গণির স্বজনেরা এগিয়ে এলে তাদের ভয়ভীতি প্রদর্শন করেন। এই ঘটনায় ৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর ভাতিজা কুতুব উদ্দীন বাদী হয়ে নাটোর এর লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

 


আরোও অন্যান্য খবর
Paris