সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মোহনপুর পুলিশ উদ্ধার করলো ৩ ব্যাটারিচালিত রিক্সা, সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। সেইসাথে চুরি হওয়া ৩টি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো মো: গোলজার হোসেন (৪৩), মো: আবু হায়াত সুরজ (৪২), মো: আবুল কালাম (৩৪), মো: উজ্জল মিয়া (২৬) এবং মো: আলমগীর সিদ্দিক সানি (৩৭)। মো: গোলজার হোসেন রংপুর জেলার  পীরগাছা থানার কুতুব্বাস গ্রামের মো: গিয়াস উদ্দিন এর পুত্র, মো: আবু হায়াত সুরজ বগুড়া জেলার সদর থানার বারুপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলাম এর পুত্র, মো: আবুল কালাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব নওদাবাস গ্রামের মো: আজিজুর রহমান এর পুত্র, মো: উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গামারীতলা গ্রামের আব্দুল আজিজ এর পুত্র এবং মো: আলমগীর সিদ্দিক সানি লালমনিরহাট জেলার সদর থানার ষ্টোর পাড়া গ্রামের মো: বিল্লাল উদ্দিন এর পুত্র।

ঘটনা সূত্রে জানা যায়, অটোরিক্সা চুরির ঘটনায় রাজশাহীর বাগমারার সোহেল রানা রাজশাহীর মোহনপুর থানায় গত ২৪ আগস্ট ২০২৩ খ্রি. একটি চুরির মামলা রুজু করান। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) এর নির্দেশনায় এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ, হরিদাস মন্ডলের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল দেশের বগুড়া,লালমনিরহাট ও ঢাকায় অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনায় ৩০ আগস্ট ২০২৩ খ্রি. আসামি মো: আলমগীর সিদ্দিক সানি ও মো: উজ্জল মিয়াকে বগুড়া জেলার বারুপুর নামক স্থান হতে একটি চোরাই অটো এবং বাদীর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এজাহারনামীয় আসামি গোরজারকে গত ৩১/০৮/২০২৩ খ্রি. ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর নামক স্থান হতে গ্রেফতার করা হয়। তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মো: আলমগীর সিদ্দিক সানি ও মো: উজ্জল মিয়া জানায় চুরি যাওয়া অটোরিক্সা লালমনিরহাটে বিক্রয় করেছে। এরপর পুলিশ গত ০৫/০৯/২০২৩ খ্রি. অভিযান পরিচালনা করে লালমনিরহাট হতে ২টি অটোরিক্সা উদ্ধার করে।

 


আরোও অন্যান্য খবর
Paris