সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী নারী গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যঅবলেট ও হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়ার একটি বাড়িতে মাদকদ্রব্য উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও আসামিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে ১০০ ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইন রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোসা: রোজী বেগম (৪৫) ও মোসা: সালমা খাতুন (২৩)। রোজী বেগম রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও সালমা একই এলাকার মো: শাহ আলমের মেয়ে। নগর পুলিশ জানায়, গতকাল (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, এসআই মো: ইমরান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউিট করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার একটি বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রোজী বেগম ও সালমা খাতুনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০০ ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris