সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোদাগাড়ীতে নারী মাদক ব্যবসায়ীসহ দুই জন গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ একনারী মাদক কারবারিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার রাতে পৌর এলাকার মাদারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতর হলো বারুইপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে রমজান আলী ওরফে পারা (৩৫) ও মাদারপুর কাইয়াপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলাম ওরফে বালি আজিজুলের মেয়ে কারিমা বেগম।  রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর আতিকুর রেজা সরকারের নেতৃত্বে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের গ্রেপ্তারকৃত কারিমা বেগম তাদের দোতলা ছাঁদ বিশিষ্ট পাকা বসতবাড়ির দক্ষিণপার্শ্বের মেইন গেটের সামনে ২ জন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে। এ সময় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ৮ টার দিকে রাজশাহী ডিবি পুলিশ অভিযুক্ত মো: রমজান আলী @ পারাকে দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্সের ফুল প্যান্টের সামনের ডানপার্শ্বের পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ ৯০ গ্রাম এবং কারিমা বেগমের দেহ তল্লাশি করে তার নিকট হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ ১০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris