সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীতে ৭ জুয়াড়ি আটক

Paris
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরী’র এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আ: রহমানের ছেলে মো: সাদেক আলী (৪৫), মো: হাবিবুর রহমানের ছেলে মো: আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মো: সাকোয়াত হোসেন (৩৩), মো: সোহরাব হোসেনের ছেলে মো: জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মো: সাজাহান আলীর ছেলে মো: জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মো: সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মো: কিরন আলী (২৬)।

জানা যায়, ৩ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো: আরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মোহা: আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি নামক কক্ষের ভিতরে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি কক্ষে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris