সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোদাগাড়ীতে দুই কোটিটাকার হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

গোদাগাড়ী প্রাতনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ মাদক কারবারি ইদিলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রোববার (০৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ ইদিলের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে। পরে র‌্যাব মাদক কারবারি ইদিলের বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালেজন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম ১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ১জন ব্যক্তি গোয়াল ঘরের পিছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়। বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা ১টি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২কেজি হেরোইন উদ্ধার করে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানান।

 


আরোও অন্যান্য খবর
Paris