সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীতে ডাবের দাম বেশী নেয়ায় চার বিক্রেতার জরিমানা

Paris
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

ডেঙ্গুর প্রকোপ বাড়ার অজুহাতে রাজশাহীতে বেড়েছে ডাবের দাম। প্রতি পিস ডাব এখন সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা পড়েছেন বিপাকে। কোনো কারণ ছাড়াই এখন ডাবের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ডাবের দাম নিয়ন্ত্রণে রোববার (২৭ আগস্ট) থেকে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রথম দিন অভিযান শুরুর পর ডাবের দাম কিছুটা নেমে ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। অভিযানের সময় বাড়তি দাম নেওয়ায় চারজন ডাব বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম জানান, রোববার (২৭ আগস্ট) দুপুরে বেশি দামে ডাব বিক্রি করায় তারা অভিযান পরিচালনা করেছেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুর সাড়ে ১২টায় মহানগরীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারটি দোকানে ডাবের দাম বেশি রাখায় চারজন বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য খুচরা বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে রাজশাহীর ডাবের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম।


আরোও অন্যান্য খবর
Paris