সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আরএমপি’র ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান

Paris
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে বিশেষ অভিযান পরিচালনা করছে আরএমপি’র ট্রাফিক বিভাগ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার-এর নির্দেশে গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। আরএমপি’র ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমার সার্বিক তত্ত্বাবধানে অভিযানের নেতৃত্ব ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার। রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া ও সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এতে করে সড়ক অনিরাপদ হয়ে উঠেছে। মহানগরীর সড়কগুলোতে বৈধ যানবাহন নিয়ম মেনে যেন চলাচল করে এবং শৃঙ্খলা ফিরে আসে সে লক্ষ্যে আরএমপি’র ট্রাফিক বিভাগ এ বিশেষ অভিযান শুরু করেছে। এসময় রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো, হেলমেট না থাকা,  মোটরসাইকেলে তিনজন আরোহন এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় আইন লঙ্ঘনকারীদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতার ক্ষেত্রে সে গাড়ি জব্দ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris