সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

জামায়াত নেতা মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Paris
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নাশকতার মামলায় জামায়াতে ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সম্প্রতি এ পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিএমএম আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।-এফএনএস

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর দুইজন হলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরের দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন। মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম জানান, আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। তবে নির্ধারিক সময় অতিক্রান্ত হওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা আসামিদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় মোট ৩১ আসামি রয়েছে। এদের মধ্যে সাদেকুর ইসলাম নামে একজন কারাগারে আটক আছেন। এ ছাড়া অপর আসামিরা জামিনে রয়েছেন। ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯ টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪/৫শ নেতাকর্মী জনতাবদ্ধ হয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সরকারে কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশ্য আঘাতসহ গুরুতর জখম করে। এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।


আরোও অন্যান্য খবর
Paris