সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পুঠিয়ায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামী গ্রেফতার

Paris
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

পুঠিয়া সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ ৩ টি মামলার ওয়ারেন্ট প্রাপ্ত ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে পুঠিয়া নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অস্ত্র বিক্রি মামলায় নাটোরের মল্লিকহাটি থেকে আব্দুস সালাম মৃধার ছেলে নাদিম হায়দার (২৮) ও কান্দিভিটা এলাকার চান প্রামাণিকের ছেলে আব্দুল মোমিনকে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশের একটি টিম।

এছাড়া ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয় ওয়ারেন্ট প্রাপ্ত বানেশ্বর পূর্বপাড়ার গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মাইনুল ইসলাম (৩৬),  মৃত. শমশের আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪৮) ও লিটন জোয়ার্দারের স্ত্রী কাজলী বেগম (৩৫), খুঁটিপাড়া এলাকার মৃত. আকালুর ছেলে ইদ্রিস আলী (৪৮), নামাজগ্রাম এলাকার মৃত. আবুল কাশেমের ছেলে মাদক সম্রাট জাকির হোসেন (২৬) ও মৃত. ময়েন উদ্দিনের ছেলে সাইফুল ওরফে সমেজ (৪৯)। এদিকে বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চুরি মামলায় পলাতক আসামী সিরাজগঞ্জ সদর এলাকার শেখ ফরিদের ছেলে জুবায়ের ইসলাম ওয়াদুদ (৩৫) ও পুঠিয়া উপজেলার বড় রাঙামাটিয়ার নূরু কবিরাজের ছেলে জিন্নাত আলী (২৩) কে গ্রেফতার করেন পুঠিয়া থানা পুলিশের অপর একটি টিম। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, ওয়ারেন্ট প্রাপ্ত পলাতক ১০ আসামীকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। এদেরকে আজস মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris