সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ এক নারী গ্রেফতার

Paris
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

গত ১৮ আগস্ট রাতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মুক্তারপুর আন্ধারীপাড়া হতে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোসাঃ আশা খাতুন (২৮)। সে রাজশাহী জেলার চারঘাট থানার মুক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের মোঃ লালন হোসেনের স্ত্রী। উল্লেখ্য, এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানার মুক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের মৃত ইয়াদ উল্লাহা এর পুত্র ২ নং অভিযুক্ত মোঃ কাবিল আলী (৪১), এবং মৃত-সালাম এর কন্যা ৩ নং অভিযুক্ত মোছা: শিখা খাতুন (৩০) পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে চারঘাট থানাধীন মুক্তারপুর আন্ধারীপাড়া গ্রামস্থ আসামি মোসাঃ আশা খাতুন (২৮), স্বামী- মোঃ লালন হোসেন তার টিনসেড পাকা বসতবাড়ির পূর্ব পার্শ্বের মেইন গেটের সামনে থেকে ৩ জন অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হিরোইন বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশ অভিযুক্ত মোসাঃ আশা খাতুনকে একজন নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশি করে তার নিকট হতে একটি স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় ১৫ গ্রাম বাদামি রঙয়ের হেরোইন ও ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত আশা খাতুন এর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত মোসাঃ আশা খাতুন একজন চিহ্নিত মাদককারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার চারঘাট থানায় ৫ টি মামলা রুজু হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris