২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ৯:২০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ, আইন-আদালত, আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় শামসুল হক (৪১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ৩টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদীব আলী আসামীর উপস্থিতিতে দন্ড ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ার মো. ফজর আলীর ছেলে মো. শামসুল।  রাষ্টপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৩ ডিসেম্বর শামসুলের বাড়ির সামনে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় ৫৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় ২৩ ডিসেম্বরই সদর থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার মো.আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী শামসুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন