৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে চৌদ্দ মামলার আসামি হেরোইনসহ গ্রেফতার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ, আইন-আদালত
দুর্গাপুরে চৌদ্দ মামলার আসামি হেরোইনসহ গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে ১৪ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা পুলিশ দুর্গাপুর থানার বহরামপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম শহিদুল ইসলাম (৪২)। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল ৯টার দিকে দুর্গাপুরের পল্লীবিদ্যুৎ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দুর্গাপুর থানার বহরামপুর মধ্যপাড়ার শহিদুল ইসলাম তার বসতবাড়ির উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল সাড়ে ১০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত শহিদুল ইসলামের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা হতে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম বাদামি রঙয়ের হিরোইনসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত মো: শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ১৪ টি মামলা রুজু হয়।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন