সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গ্রামের ২৩ পরিবারের ২২টিই মাদক ব্যবসায়ী!

Paris
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপির লবলবি সিলিমপুর নলপুকুর গ্রামের ২৩টি পরিবারের ২২টি পরিবারই মাদক চোলাইমদ ব্যবসায়ী। তানোর উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন তথ্য তুলে ধরেন সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন। তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরনজাই লবলবি সিলিমপুর নল পুকুর গ্রামে ২৩টি আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বসবাস।  এর মধ্যে ২২ টি পরিবারই চোলাইমদ তৈরি করে নিজেরা সেবন করেন এবং বিক্রি করেন। তিনি বলেন নিজেরা যে পরিমান সেবন করেন তার চাইতে ১০ গুন বেশি বিক্রি করেন। ওই গ্রাম থেকে এলাকার উড়তি বয়সী যুবকসহ বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ সেখানে গিয়ে চোলাই মদ সেবন করে এলাকায় প্রকাশ্য মাতরামি করেন। এলাকার জনসাধারণ তাদের কিছু বললে গালাগালি করে। এসব মাদক সেবীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইনা। তিনি প্রশাসনসহ পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রত্যায় ব্যক্ত করে তানোর উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দেন।


আরোও অন্যান্য খবর
Paris