সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোদাগাড়ীর ৪ হত্যা মামলার অন্যতম আসামী জালাল মেম্বার গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী গোদাগাড়ী উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন হত্যা মামলার ৬ নং আসামী জালাল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জালাল ওই হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। এর আগেও ওই জমি নিয়ে বিরোধের মারামারিতে জড়িত এবং আগের একটি মামলার আসামী।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ জুন উপজেলার পাকড়ী ইউনিয়নের মুশড়াপাড়া এলাকায় মারামারিতে চার জনের মৃত্যু হয়। এরপর মূলহোতা আশিকুর রহমান চাঁদসহ ২১ জনের নাম উল্লেখ ও ৫০ জন অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়। আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পরই বাকিরা গা ঢাকা দেয়। সে ওই এলাকায় তার এক বোনের বাসায় গিয়ে পালিয়ে ছিলো। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ রোববার মামলার ৬ নং আসামী জালাল মেম্বারকে ধরতে সক্ষম হয়েছি। বাকিদের ধরতেও অভিযান অব্যহত আছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

 


আরোও অন্যান্য খবর
Paris