সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিএনপি নেতা মিলনের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ

Paris
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় করা একটি মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে শ্যোন র‌্যাসেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে মিলনকে ঢাকার কাশিমপুর কারাগারে থেকে রাজশাহী আনা হয়।

রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সিএমএম-৪ আদালতে আনা হয়। এ সময়ে আদালত চত্বরে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। পুলিশ, গোয়েন্দাসহ সিভিল পুলিশ অত্র এলাকা ঘিরে রাখে। এরমধ্যে রাজশাহী মহানগরসহ তাঁর নির্বাচনী এলাকা পবা-মোহন থেকে শত শত নেতাকর্মী আসেন আদালত চত্বরে। নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে শফিকুল হক মিলনকে রাজশাহীর সিএমএম-৪ আদালতে তুললে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মিলনের আইনজীবী আলহাজ্ব আলী আশরাফ মাসুম বলেন, বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলনকে ঢাকা থেকে আটক করা হয়। তিনি ২৮ জুলাই বিএনপি’র মহাবেশে যোগ দিতে গেলে তিনি ঢাকায় গেলে ২৭ জুলাই রাতে তাঁকে আটক করে কারাগারে পাঠানো হয়। পরে গত ৬ আগস্ট আদালত এডভোকেট শফিকুল হক মিলন, আনোয়ার হোসেন উজ্জ্বল ও মিজানুর রহমান মিজানকে জামিন দেয়া হয। তাঁর সকলেই জেল গেটে আসলে উজ্জল ও মিজানকে ছেড়ে দিলেও জেলগেট থেকে দুইটি মামলায় আবারও আটক দেখিয়ে এডভোকেট শফিকুল হক মিলনকে ফের জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

তিনি আরো বলেন, যে গায়েবী দুইটি পেইন্ডিং মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে তার মামলা নং ৩৬। মামলাটি দেখানো হয়েছে ১৯-০৫-২০২৩ইং এবং আরেকটি মামলা নং-৪৬, এটা দেখানো হয়েছে ২৪-০৫-২০২৩ইং তারিখ। তিনি বলেন, এ সকল রাজনৈতিক মামলা। তবে দ্রুত তিনি জামিন পাবেন বলে আশা করেন তিনি।

এদিকে মিলনের মুক্তির দাবীতে আদালত চত্বরে বিক্ষোভ করতে থাকেন নেতাকর্মীরা। এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনোয়ার হোসন উজ্জল, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অদ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল হোসেন, মিজানুর রহমান মিজান, বিএনপি বোয়ালিয়া থানার সাবেক সাধারণ স্মপাদক রবিউল আলম মিলু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুর কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, স্বেচ্চাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।

 


আরোও অন্যান্য খবর
Paris