প্রেস বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ১০ আগস্ট রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহাযোগী অধ্যাপক জনাব মোঃ মোজাফফার হোসাইন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোঃ কাউসার হুসাইন, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী পবিত্র কোরআন-হাদিসের বিধি-বিধান অনুসারে জীবন পরিচালিত করার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন ও এইচএসসি পরীক্ষার্থীবৃন্দসহ সকলের উদ্দেশ্যে দোয়া মাহফিল পরিচালনা করেন।