সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ছিনতাইয়ের পরিকল্পনা করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা, আটক করল র‌্যাব

Paris
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ তিন সদস্য মিলে গোপনে একটি আতাবাগানে পরিকল্পনা করছিল ছিনতাইয়ের। এসময় মাদক ও ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জাম ছুরিসহ তাদেরকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র‌্যাব। শনিবার (০৫ আগষ্ট) দিবাগত মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয়ের উত্তরে শাহিন ফার্নিচার দোকানের পূর্ব পাশে আতা ফলবাগান থেকে তাদেরকে আটক করা হয়৷ রবিবার (০৬ আগষ্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
আটককৃতরা হলো- কিশোর গ্যাংয়ের মূলহোতা জেলা শহরের হুজরাপুর কলেনীপাড়া মহল্লার মো. আনারুল ইসলামের ছেলে মো. ফেরদৌসুর রহমান সিজান (১৯), পান্তিকপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (২১) ও আলীনগর রেলপাড়া মহল্লার বাবলু ইসলামের ছেলে মো. রমজান আলী (১৯)। র‌্যাব জানায়, অভিযানে নেতৃত্ব দেন, র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অভিযানে ছিনতাই কাজে ব্যবহার করার জন্য থাকা দুইটি ক্ষুর, প্লাস্টিকের খেলনা পিস্তল, কাগজে মোড়ানো পাঁচ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের কলকি জব্দ করে র‌্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।


আরোও অন্যান্য খবর
Paris