গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের ১৪হাজার৪৯৬টি চারা বিতরণ করা হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে গোদাগাড়ী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিসিমের সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল। বিশেষ অতিথি ছিলেন সোনাদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী মিনস। এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসারএন্ড্রিকাস মুরমু,ডেভিড সাংমা,শ্যামল এইচ কস্তা,মিল্টন রোজারিও,সন্তোষ মিত্র ও ফিলিপ বিশ্বাস প্রমূখ। গোদাগাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে হতদরিদ্র পরিবারে পুষ্টির চাহিদা পুরণ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়া কমানোর জন্য ফলজ, বনজ ও ঔষধি গাছের ১৪হাজার ৪৯৬ চারা বিতরণ করা হয়। ৮হাজার আম,৩হাজার ২৪৮ কাঠাল, ৩হাজার ২৪৮ লিচু গাছের শিশু ও হত দরিদ্র পরিবারের মাঝে তুলে দেয়া হয়।