সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

‘জনগণের সহযোগিতা পেলে মাদকের শিকড় উপড়ে ফেলা সম্ভব’

Paris
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার, বাঘা

রাজশাহী জেলায় প্রতি মাসে গড়ে প্রায় ২৫০টি মামলা হয়। এরমধ্যে ১৫০টি মাদক মামলা। মাদক নির্মুল করতে চাই। পুলিশের একার পক্ষে সম্ভব না। এজন্য জনগণের সহযোহিতা প্রয়োজন। মাদক নির্মূলে জনগণ এগিয়ে আসলে শিকড় খুব দ্রুত উপড়ে ফেলা সম্ভব। গত শনিবার বিকাল ৫টায় বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের হলরুমে জনগণের সাথে পুলিশের সস্পৃক্ততা শীর্ষক কর্মশালায় জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম বার) এ কথা বলেছেন। এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে জনগণের সাথে পুলিশের সম্পৃক্তায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাঘা থানার ওসি খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, এ এইচএম এরশাদ, এএসপি আবু জাহিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, এশিয়া ফাউন্ডেশন রাজশাহীর কর্মকর্তা শফিউল আওয়াল, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা আজিজুল আযম, বাঘা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris