রাকাব জোনাল ব্যবস্থাপকদের সাথে পারফরমেন্স মূল্যায়ন ও মতবিনিময় সভা
প্রেস বিজ্ঞপ্তি
সোমবার (১০ জুলাই) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ২০২২-২০২৩ অর্থবছরের সার্বিক কর্মকান্ডের মূল্যায়ন এবং ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ব্যাংকের সকল জোনাল ব্যবস্থাপকগণের সাথে পারফরমেন্স মূল্যায়ন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম; রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী; প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক, সচিব, বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, সেল প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; এসইসিইপি-এর প্রকল্প পরিচালক; রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; ব্যাংকের ১৮ টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপ (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে) এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিলন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন এন্ড ব্রাঞ্চেস কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যস্থাপক মুহাঃ হাফিজুল ইসলাম।
