সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

তানোরে আদালতের নির্দেশ লঙ্ঘন করে সম্পত্তি জবরদখলের অভিযোগ

Paris
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
Exif_JPEG_420

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে আদালতের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষের ভোগদলীয় সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। তানোরের কলমা ইউনিয়নের  (ইউপি) মালবান্ধা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) মৌজা মালবান্ধা, জেল নম্বর ১৯, আরএস খতিয়ান নম্বর ১, আরএস দাগ নম্বর ১৩১৬, শ্রেণী ডাঙা, পরিমাণ ৯২ শতকের কাতে. ৩৪৫০ একর। উক্ত সম্পত্তি নিয়ে আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। যাহার প্রসেস নম্বর ১৭৬৩ তারিখ ০৬/০৭/২৩, মামলা নম্বর ৮৩৯পি/২০২৩ (তানোর)। আগামি ১৪/৮/২০২৩ তারিখে শুনানির দিনধার্য করা হয়েছে। নির্ধারিত দিনে আদালতে শুনানির পুর্বে  উভয় পক্ষ যেনো বিবাদমান সম্পত্তি দখলে নিতে না যায়। এদিকে আইনশৃঙ্খলা সাভাবিক ও ১৪৪ ধারা রক্ষায় আদালত তানোর থানাকে নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, উল্লেখিত সম্পত্তি নিয়ে কলমা ইউপির মালবান্ধা সল্লাপাড়া গ্রামের সাজেমান আলী দর্জির সঙ্গে ভালুকান্দর গ্রামের মৃত সেকু মন্ডলের পুত্র আতর আলী দিগরের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০ জুলাই সোমবার আদালতের আদেশ লঙ্ঘন করে মালবান্ধা গ্রামের সাজেমান আলী দর্জি ও তার পুত্র মুঞ্জুর রহমান লাঠিয়াল বাহিনী নিয়ে বিরোধপুর্ণ সম্পত্তিতে হালচাষ দিনে ধানের চারা রোপণ করেছেন। ভালুকান্দর গ্রামের সোনাভান বেওয়া ও কছিরন বেওয়া অভিযোগ করে বলেন, মালবান্ধা সল্লাপাড়া গ্রামের সাজেমান আলী দর্জি  ভুমি অফিসের দালাল আবেদ আলীর যোগসাজশে জাল দলিল সৃষ্টি করে তাদের জমি দখল করেছে। এবিষয়ে জানতে চাইলে সাজেমান আলী দর্জির পুত্র মুঞ্জুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সঠিকভাবে জমি কিনে দীর্ঘদিন যাবত ভোগদখল করছেন। এবিষয়ে কলমা ইউপির বিট কর্মকর্তা ও তানোর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, উক্ত সম্পত্তি নিয়ে আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। তিনি বলেন, কেউ আদালতের আদেশ লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris