২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

এ বছর হজে গিয়ে মৃত্যু ৯১ বাংলাদেশির

প্রকাশিত: ৯ জুলাই ২০২৩, ১১:১০ অপরাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
এ বছর হজে গিয়ে মৃত্যু ৯১ বাংলাদেশির
বিজ্ঞাপন

এফএনএস

চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়া ৯১ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯ জন পুরুষ ও ২২ জন নারী রয়েছেন। গতকাল রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। সেখানে বলা হয়, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২২ জন নারী। এর মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় দুই জন, জেদ্দায় একজন ও মুজদালিফায় ১ একজন মারা গেছেন। সবশেষ গত শুক্রবার (৭ জুলাই) ফাতেমা বেগম নামের ৫৩ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য ওই বুলেটিনে জানানো হয়নি। উল্লেখ, এ বছর বাংলাদেশ থেকে হজ করতে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন। আগামী ২ অগাস্ট পর্যন্ত হজের ফিরতি যাত্রা চলবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন