৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ

প্রকাশিত: ৯ জুলাই ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহীতে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। রবিবার (০৯ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে চিকিৎসকরা ডা: মিলি, ডাক্তার মুনা ও ডা: শাহজাদীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় তারা আরো বলেন যে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা না দিলে তারা কিভাবে চিকিৎসা সেবা দিবেন। এজন্য সরকারের প্রতি চিকিৎসা সেবাদানে সুস্থ পরিবেশের দাবি করেন তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন