সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

৫ বছরে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় দেড় কোটি

Paris
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

এফএনএস

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। তাদের সকলেই ভোটাধিকার প্রয়োগ করবেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখের কিছু বেশি ভোটার ছিল। ফলে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে প্রায় দেড় কোটি। নির্বাচন কমিশন (ইসি) জানায়, দেড় কোটি ভোটার বাড়লেও এবার কেন্দ্র বাড়বে দুই হাজার। এবার ভোটকেন্দ্রের টার্গেট ৪২ হাজার। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ দ্রুতই শুরু হচ্ছে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা মেনে থানা ও জেলা নির্বাচন কর্মকর্তারা খসড়া তৈরি করবেন। আর ভোটকেন্দ্র যাচাই-বাছাইয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে। ভোটকেন্দ্র নির্বাচনে থানা, জেলা ও মহানগর কমিটি যাচাই-বাছাই করে সরেজমিনে পরিদর্শন করবে। সবশেষে ইসিতে প্রতিবেদনসহ কমিটি প্রস্তাব পাঠাবে। পরে তা চূড়ান্ত করে ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবশেষ ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের জন্য ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল। দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। যেখানে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। নবম সংসদ নির্বাচনে আট কোটি ১০ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি। যেখানে ভোটকক্ষ ছিল এক লাখ ৭৭ হাজার ২৭৭টি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অনুমোদনের পর জুনের প্রথম সপ্তাহে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ জারি করা হয়েছে। ইতো মধ্যে নারী-পুরুষ ভোটার বিবেচনায় নীতিমালা মেনে মাঠ কর্মকর্তাদের কাছে নির্ধারিত ছকে ভোটকেন্দ্রের প্রস্তাবনা পাঠানোর জন্য বলা হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে কমিটি ভোটকেন্দ্রের অবস্থান, ভোটকেন্দ্রের সংখ্যা, ভোটকক্ষের সংখ্যা ও ভোটার সংখ্যা এসবের সারসংক্ষেপ তৈরি করবে।

 


আরোও অন্যান্য খবর
Paris